ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইওয়ের পাশে টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী ১১ জেলায় নতুন ডিসি লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ৮ বছর বন্ধ ছিল হামের টিকা, নতুন করে কিনতে ব্যয় হচ্ছে ৬০৪ কোটি- স্বাস্থ্যমন্ত্রী সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট খাবারের অভাবেই মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন, লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে দরকষাকষিতে মেলেনি অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম- স্বরাষ্ট্রমন্ত্রী কোলেস্টেরল নিয়ন্ত্রণে খেতে পারেন এই ৫ ফল তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিগত সংসদ ছিল রাবার স্ট্যাম্প, এখন গণতন্ত্র উদ্ধার হয়েছে: ডেপুটি স্পিকার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন এআই চরিত্রের প্রেমে ৮৪ বয়সি নারী, লিখলেন প্রেমপত্র দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে আসবে বলে উদ্যোগ নেয়নি বিগত সরকার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

রাজশাহীতে কাজলা কেন্দ্রে নামের ভুলে ভোট দিতে পারেননি অনেক নারী

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৪:৫৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৪:৫৬:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে  কাজলা কেন্দ্রে নামের ভুলে ভোট দিতে পারেননি অনেক নারী
রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটার তালিকায় থাকা নামের সঙ্গে ভোটারের এনআইডির নামের মিল না থাকায় অনেককেই ভোট না দিয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে।এ ক্ষেত্রে নারী ভোটাররাই বিড়ম্বনার শিকার হয়েছেন। অনেক নারী তালিকাতে নাম না পেয়ে কেন্দ্রের ভেতরে গিয়ে ফিরে এসেছেন। শামছুর নাহার নামের এক ভুক্তভোগী নারী জানান, ভোটার তালিকায় নামের ভুল থাকায় তিনি ভোট দিতে গিয়ে ফিরে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী ভোটার বলেন, তিনি কয়েকবারই কেন্দ্রের ভেতরে গেছেন কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি।





এদিকে কাজলা সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রের কেন্দ্র অধিকর্তা ময়নুল ইসলাম জানান,  আমি পোলিং অফিসারদের কাছ থেকে জানলাম অনেকেরই নামের ভুল আছে। আবার কারও কারও নাম নেই তালিকায়। ফলে তাদের ভোট নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে নগরীর বাদুড়তলা ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দিতে গিয়ে একজন নারী জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। রাজশাহী-২ (সদর) আসনের জামায়াতের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অভিযোগে অবশ্য ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১১ জেলায় নতুন ডিসি

১১ জেলায় নতুন ডিসি