ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার এবার ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী সেই জসিমউদ্দীন আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী অভাব আর শারীরিক যন্ত্রণাও দমাতে পারেনি আমেনার ভোটাধিকার জন্মান্ধ হয়েও কেন্দ্রে এসে ভোট দিলেন শাহজাহান রাজশাহীতে কাজলা কেন্দ্রে নামের ভুলে ভোট দিতে পারেননি অনেক নারী ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে অগ্নিসংযোগ ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২ ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু ১৭ বছর পর ভোট দিয়ে কাঁদলেন বৃদ্ধা হাসিনা বেগম মারা যাননি হান্নান মাসউদের ভাই, ছড়ানো খবরটি গুজব ভোট দিলেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

জন্মান্ধ হয়েও কেন্দ্রে এসে ভোট দিলেন শাহজাহান

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৪:৫৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৪:৫৭:৫৬ অপরাহ্ন
জন্মান্ধ হয়েও কেন্দ্রে এসে ভোট দিলেন শাহজাহান
জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন ৮০ বছরের জীবনযুদ্ধে। তবু থামেননি তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ়প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোটকেন্দ্রে হাজির হয়েছেন শাহজাহান নামে এক প্রবীণ ভোটার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই উপজেলার আড়াইবাড়ি ভোটকেন্দ্রে স্বজনদের সহায়তায় এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।শাহজাহান উপজেলার বিশারাবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবা তবদীল হোসেন। জন্মান্ধ হয়েও জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে চলা এ প্রবীণ ভোটার ভোট দিতে পেরে প্রকাশ করেন গভীর আনন্দ ও তৃপ্তি।




ভোট প্রদান শেষে শাহজাহান বলেন, আমি জন্ম থেকেই চোখে দেখি না। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমারও ভোট দেওয়ার অধিকার আছে। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে দায়িত্ব পালন করতে পেরেছি।কেন্দ্রে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে তার উপস্থিতি ছিল আলোচনার বিষয়। অনেকেই বলেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও শাহজাহানের ভোটদানে আগ্রহ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রবীণ ভোটারদের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।




উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ৮৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ৩ জন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান