ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

অভাব আর শারীরিক যন্ত্রণাও দমাতে পারেনি আমেনার ভোটাধিকার

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৫:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৫:০৭:১১ অপরাহ্ন
অভাব আর শারীরিক যন্ত্রণাও দমাতে পারেনি আমেনার ভোটাধিকার
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন আমেনা বেগম। তিনি শারীরিক প্রতিবন্ধী। শারীরিক সমস্যার জন্য তিনি কুঁজো হয়ে হাঁটেন।আমিনা বেগম জানান, তিনি থাকেন শাজাহানপুর। শাজাহানপুর থেকে যাত্রাবাড়ীতে এসে ভোট দেওয়ার কারণও জানান। তিনি বলেন, আগে যাত্রাবাড়ীতে থাকতাম, এখানেই ভোটার হয়েছি। এখন আর এখানে থাকি না। কিন্তু ভোট তো দেওন লাগবো, তাই আইছি।তিনি বলেন, ‘এরশাদের আমলে একবার ভোট দিছি। এরপর আরেকবার দিছি খালেদা জিয়ার সময়। এখন ১৭ বছর পর ভোট দিলাম, আল্লাহ যারে পাস করানোর করবে। এটা আল্লাহর কুদরত। মানুষ তো উসিলা।’




ভোটের পরিবেশ কেমন জানতে চাইলে- আমেনা বেগম বলেন, ‘খুবই ভালো লাগছে, নীরব পরিবেশ, কোনো গ্যাঞ্জাম নেই, কিছু নাই। মানুষ মনে করছে অনেক বড় সিরিয়াল। আমারে একজনে বলেছে ভোট দিতে যাইতেছেন অনেক বড় সিরিয়াল। আমি বলছি যতই সিরিয়াল থাক আমি প্রতিবন্ধী মানুষ আমি সবার আগে গিয়ে ভোটটা দিয়ে আসব, ইনশাল্লাহ। ভোট দেওয়ার পরে তার সঙ্গে কথা বলার জন্য ফোনটা বাইর করছি।’




নিজের শারীরিক সমস্যার কথা জানিয়ে বলেন, আমার মেরুদণ্ডের হাড় বাঁকা। এছাড়া দুই পাশে ঘাঁ হয়েছে, এই ঘাঁ দুটি দিয়ে দীর্ঘদিন পুঁজ বের হয়। দেখানোর মতো হলে আমি আপনাকে দেহাইতাম।’‘অনেক বছর ধরে পুঁজ পড়ে, অনেক ডাক্তার দেখাইছি- কোনো কাজ হয় না। আরও বড় ডাক্তার দেখাতে হলে অনেক টাকা লাগে। আমি মানুষের কাছ থেকে চেয়ে খাই, আমি এত টাকা দিয়ে চিকিৎসা করবো কীভাবে? আমি কীভাবে বেঁচে আছি, এটা বললে আমার দেশের মানুষ দেখলে তো আমি নিজেই শরম পাব’ বলতে বলতেই আবেগে গলা ধরে আসে আমেনা বেগমের।





তিনি জানান, স্বামী মারা গেছে ১৮ বছর আগে। কোনো সন্তান নেই। এর-ওর কাছে চেয়ে জীবন চালাচ্ছেন।ঢাকা-৫ আসনের অধীন শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট দুটি কেন্দ্র। এর মধ্যে পুরুষ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ২৮৯ জন। মহিলা কেন্দ্রে ভোটার ৩ হাজার ৮০৯ জন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী