ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৫:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৫:৪১:৫৫ অপরাহ্ন
আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী
ভোট দিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে আজ সকালে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। ভোটকেন্দ্র থেকে ফিরে ফেসবুকে তিনি স্মরণ করিয়ে দিলেন, আবরার ফাহাদের জন্মদিনে ভোট যেন এক অন্য অর্থ বহন করে।



নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের আজ জন্মদিন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আজ একটি বিশেষ দিনে লেখা হচ্ছে ইতিহাস, যা আমরা টেরই পাইনি। আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আবরার ফাহাদের জন্মদিন, আর আনন্দ ও রোমাঞ্চকর অনুভূতির মধ্যদিয়ে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে যাচ্ছেন।’





ফারুকী লিখেছেন, ‘এই নির্বাচন কেবল দেশ পরিচালনার জন্য একটি দলকে নির্বাচিত করবে না। আরও অনেক কিছুর পাশাপাশি, দিনটিকে এমন একটি দিন হিসেবে দেখা হবে, যখন বাংলাদেশিরা আনুষ্ঠানিকভাবে তাদের দেশের মালিকানা ফিরে পাবে, সেও আবরার ফাহাদের জন্মদিনে। ঘটনাটি নিছক কাকতালীয়, কিন্তু স্বর্গে এর স্ক্রিপ্ট লেখা হয়েছে।’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে ভোটের উৎসব, তখন সেই আমেজে শামিল হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রের পাশাপাশি সারা দেশের বেশ কিছু জায়গায় ভোট দিয়েছেন শিল্পী ও তারকারা।





২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহাদ।২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের ১৯ মাসে নানান রকম দায়িত্ব পালন করে প্রশংসার পাশাপাশি সমালোচনার শিকার হন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম