ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ময়মনসিংহে পরকিয়ার জেরে স্বামী হত্যার অপরাধে স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদন্ডাদেশ 

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৩৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৩৬:৪৫ অপরাহ্ন
ময়মনসিংহে পরকিয়ার জেরে স্বামী হত্যার অপরাধে স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদন্ডাদেশ 
ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে পরকিয়ার জেরে স্বামী হযরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।রোববার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণে জানা যায়, হযরত আলী সাবিনা খাতুনকে নিয়ে সংসার করাকালে লিয়াকত আলীর সঙ্গে সাবিনা খাতুনের অবৈধ সম্পর্ক চলে।

ঘটনার প্রায় একমাস আগে হযরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করেন। অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে লিয়াকত ও সাবিনা খাতুন হযরত আলীকে বাধা মনে করেন। তারা হযরত আলীকে হত্যার জন্য পরিকল্পনা করেন।২০২১ সালের ২৯ আগস্ট আলী কাজ শেষে হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সাবিনা খাতুন মোবাইলে হযরত আলীর অবস্থান জেনে নেন। পরে লিয়াকত আলী কৌশলে হযরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যান। রাত সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী হযরত আলীর গলায় থাকা গামছা পেচিঁয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে জানায়। পরে তারা দুজনে মিলে লিয়াকত আলীর আবাদি জমিতে হযরত আলীর মরদেহ কাঁদায় পুঁতে রাখেন।এ ঘটনায় নিহতের ভাই হালুয়াঘাট থানায় মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ,যুক্তি-তর্ক শেষে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

অন্যদিকে, একই আদালতে ২০১৮ সালে ময়মনসিংহের ভালুকার মাদক মামলায় তিন জনেরযাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন ভালুকার কুল্লাব গ্রামের মৃত আশিক আলীর ছেলে মো. নিজাম উদ্দিন, মো. আতাব উদ্দিনের ছেলে মো. হিরন মিয়া ও গফরগাঁওয়ের পূর্ব ধামাই গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মো. নবী হোসেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা