ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার এবার ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী সেই জসিমউদ্দীন আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী অভাব আর শারীরিক যন্ত্রণাও দমাতে পারেনি আমেনার ভোটাধিকার জন্মান্ধ হয়েও কেন্দ্রে এসে ভোট দিলেন শাহজাহান রাজশাহীতে কাজলা কেন্দ্রে নামের ভুলে ভোট দিতে পারেননি অনেক নারী ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে অগ্নিসংযোগ ভোলা-২ আসনে বিএন‌পি-জামায়া‌তের ম‌ধ্যে উত্তেজনা: ধাওয়া-পালটা ধাওয়া দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় আটক ২ ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু ১৭ বছর পর ভোট দিয়ে কাঁদলেন বৃদ্ধা হাসিনা বেগম মারা যাননি হান্নান মাসউদের ভাই, ছড়ানো খবরটি গুজব ভোট দিলেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৭:৫৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৭:৫৬:১৯ পূর্বাহ্ন
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। 





ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।





এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, ‘নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ