ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াতে ইসলামীর

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১২:৪৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১২:৪৫:৫০ অপরাহ্ন
নির্বাচনী ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ জামায়াতে ইসলামীর
নির্বাচনী ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।ফেসবুক পোস্টটি হুবুহু নিচে তুলে ধরা হলো: প্রিয় দেশবাসী, দিনভর এতটা ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।




তবে নির্বাচনের ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই। ১১ দলীয় জোটের প্রার্থীদের বিভিন্ন আসনে অল্প ব্যবধানে এবং সন্দেহজনকভাবে পরাজয়, বেসরকারি ফল ঘোষণায় বারবার অসামঞ্জস্য ও কারসাজি, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত—এসব কিছুই নিঃসন্দেহে ফলাফল প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।





তাই আমরা সবাইকে ধৈর্য ধরার এবং ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।'

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে