ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৪:২৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৪:২৯:৫৯ অপরাহ্ন
ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের কিছু অংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১,১৮,৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট।


নির্বাচনে জয় লাভের পর আজ শুক্রবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ এবং তার বেড়ে ওঠার গল্প শেয়ার করেন।

রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বেরিয়ে আসা এবং জয়ের এই পথ তার জন্য খুবই কঠিন ছিল। তবে তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল তার দলের নেতাকর্মীদের যাত্রা। তিনি বলেন, ‘যদি আজকে আমি জয়ী না হতাম, তাহলে আমাকে হয়তো ঢাকায় ফিরে যেতে হতো এবং আমার পেশায় ফিরে যেতে হতো। কিন্তু আমার কর্মীরা, যারা ১৭ বছর ধরে কষ্ট সহ্য করে কাজ করেছে, তারা কখনো হতাশ হয়নি। আজ তারা সবাই খুশি, এবং আমি জানি, তাদের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন।’

তিনি আরও অভিযোগ করেন, গতকাল দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতি চেষ্টা হয়েছিল এবং ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে জালিয়াপাড়া কেন্দ্রের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে গিয়ে খেজুর গাছের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলাম এবং ভোট গুনতে গিয়ে কিছু ফলস ভোট পেয়েছি।’

এছাড়া, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, ‘যেহেতু আমি দলীয় প্রার্থী নই, যদি আবার এখানে নির্বাচন করতে হয়, তবে আমাকে কাজ করতে হবে। আমার নিজেকে টিকিয়ে রাখতে হলে কাজ ছাড়া আর কোনো অপশন নেই।’


তিনি জানান, হাঁস প্রতীকের পেছনে একটি বিশেষ স্মৃতি রয়েছে। ছোটবেলায় তার পরিবার অনেক হাঁস, মোরগ, কবুতর পালন করত, যা তার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। তিনি বলেন, ‘আমার পরিবার বড় চাকরি করত, তখন বড় বাড়িতে থাকতাম। পরে ছোট অ্যাপার্টমেন্টে চলে আসার পর হাঁস-মুরগি পালন করা সম্ভব হয়নি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমার হাঁস-মুরগি রয়েছে, আর অবসর সময় আমি তাদের সাথে কাটাই।’

রুমিন ফারহানা গত ৩০ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন। তবে তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকও ছিলেন।

এছাড়া, ১১ ফেব্রুয়ারি বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে রুমিন ফারহানা প্রচারণা চালানোর পর বিএনপি সরাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করে।

 

কমেন্ট বক্স
দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস