ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৪:৩৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৪:৩৫:৪৩ অপরাহ্ন
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ
ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক বাবা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত মেহেদী হাসান শুভর (২৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা আব্দুল বারেক খানকে (৫৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, মেহেদী হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। প্রায়ই সে বাবা-মাকে মারধর করতেন। মাদকাসক্ত হয়ে এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেন। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন বাবা-মা।





শনিবার সকালে শুভ তার বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি বসতঘর ভাঙচুর করেন। সন্ধ্যায় তিনি বাজার থেকে একটি দা কিনে নিয়ে বাড়ি গিয়ে মাকে জানান, টাকা না দিলে আজ রাতে তাকেসহ বাবাকে জবাই করবেন। এমন হুমকির কথা মা খুশি বেগম তার স্বামী আব্দুল বারেক খানকে জানান।




বারেকের পরামর্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। ভোররাতে বারেক ঘুমন্ত অবস্থায় ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি জাতীয় পরিসেবা নম্বর ৯৯৯-এ ফোন করে এ কাঁঠালিয়া থানার পুলিশকে বিষয়টি জানান।খবর পেয়ে পুলিশ গিয়ে শুভর মরদেহ উদ্ধার এবং বাবা বারেক খানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শুভর মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা করেছেন।


 
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। শুভর ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিল। বাবা-মাকে হত্যার হুমকি দেওয়ায় তারা ভয় পেয়েছিলেন। এ কারণেই অবাধ্য ছেলেকে হত্যা করেছেন বাবা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি