ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৪:৪০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৪:৪০:৩৭ অপরাহ্ন
স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ কারণে  আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ। নতুন সংসদ সদস্যরা শ্রদ্ধা  নিবেদন না করা পর্যন্ত সাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্মৃতিসৌধের মূল ফটকেে এ সংক্রান্ত একটি নোটিশও টাঙানো হয়েছে।




সৌধ কর্তৃপক্ষ জানিয়েছে,  শপথ বাক্য পাঠের পর যেকোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা স্মৃতিসৌধে আসবেন। এজন্য সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কবে নাগাদ সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তার চূড়ান্ত তারিখ ঠিক না হলেও সৌধ কর্তৃপক্ষ বলছে, যেদিন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।





গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, ‘প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী একদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে সৌধের বেদিতে ফুল দিয়ে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এবারো শপথ বাক্য পাঠের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে সৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা