ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন-ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক পোস্ট ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৫ টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা বিএনপির আগ্রহে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান : আইন উপদেষ্টা মাদকাসক্ত ছেলেকে হত্যা করে পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ ত্রয়োদশ জাতীয় সংসদ: মঙ্গলবার শপথ পাঠ করাবেন সিইসি মোদি-শেহবাজসহ আরও যেসব বিশ্বনেতা পেলেন শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২ নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম জারা বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ নির্বাচনে হারলেন যেসব হেভিওয়েট প্রার্থী জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল বিএনপিকে চীনের উষ্ণ অভিনন্দন, নতুন অধ্যায় শুরুর প্রত্যয়

ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১১:২৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১১:২৪:৩১ পূর্বাহ্ন
ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম
চিত্রনায়ক ওমর সানীর রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’ বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় ১৩ জনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।
আহতের নাম মো. আতিকুর রহমান খান। আহত আতিকুরের চাচা মো. খলিলুল রহমান খানের লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন মো. ইমরান (২৪), মো. লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬), বাকিরা অজ্ঞাত।

 



 
জানা যায়, আতিকুর গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ৪-৫ জন বন্ধু নিয়ে ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্তোরাঁয়’ খেতে যান। সেখানে ওই সময় কয়েকজন নারী ক্রেতার সাথে রেস্তোরাঁর এক কর্মী অশোভন আচরণ করছিল। এতে আতিকুর ও তার বন্ধুরা প্রতিবাদ জানালে কথা কাটাকাটির এক পর্যায় লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালান অভিযুক্তরা।আহতদের রক্তাক্ত ও গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিত্রনায়ক ওমর সানীর দাবি, জনবল কম থাকায় কয়েকদিন আগে লিখনকে তার রেস্তোরাঁয় নিয়োগ দেওয়া হয়। তার স্বভাব চরিত্র সন্দেহজনক ছিল। মাদকাসক্ত ও অসদাচরণকারী হওয়ায় লিখন এ ধরনের অপকর্ম ঘটিয়েছে বলে মনে করেন তিনি। 

 

তবে একজন কাস্টমারের সঙ্গে কেন এমন আচরণ করা হলো, সেটি এখনও বুঝতে পারেননি নায়ক। তিনিও এ ঘটনার সুষ্ঠু বিচার চান।ওমর সানী আরও জানান, এমন খবর তার কানে আসতেই তিনি নিজে পুলিশ ও সেনাসদস্যদের ফোন করে বিষয়টি অবহিত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখনের কাছ থেকে মুচলেকা নেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন।ঘটনার সময় রেস্তোরাঁর ম্যানেজার কিরণ খান উপস্থিত ছিলেন না। এদিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানিয়েছেন, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম