ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৩:০২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৩:০২:৪৫ অপরাহ্ন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত
ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বর্হিবিশ্বে যায়।তামান বন্দরটি রাশিয়ার ক্রাসনোদার প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাৎইয়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলের স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দু’জন আহতও হয়েছেন।




শনিবার দিবাগত রাতে তামান বন্দরের পাশপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।



ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।



সূত্র : রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা