ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গাজীপুরে গ্যাসের চুলায় লিকেজ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৪৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৪৮:৩৮ অপরাহ্ন
গাজীপুরে গ্যাসের চুলায় লিকেজ,  স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন চুলার দুই মিস্ত্রি ও স্বামী-স্ত্রীসহ চার জন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজনকে ভর্তি করা হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে কাশিমপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন, বাড়ির মালিক শামসুল হক (৬২) ও তার স্ত্রী রাজিয়া বেগম (৫০) ও মিস্ত্রি তানজিল হোসেন (২৩), মো. রাব্বি (২২)। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের বাগবাড়ি এলাকায় শামসুল হকের বাড়ির গ্যাসের চুলায় লিকেজ সমস্যা দেখা দেয়। পরে চুলা মেরামত করার জন্য শনিবার দিবাগত রাতে দুজন মিস্ত্রিকে বাড়িতে ডাকা হয়। গ্যাসের চুলা মেরামত করার সময় লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে চুলার মিস্ত্রি তানজিল, রাব্বিসহ পাশে দাঁড়িয়ে থাকা বাড়ির মালিক শামসুল হক ও তার স্ত্রী দগ্ধ হন।
 
এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে চুলার মিস্ত্রি রাব্বি ও তানজিলের অবস্থার অবনতি হয়। পরে রোববার (১৬ নভেম্বর) দগ্ধ চার জনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন শামসুল হক ও রাজিয়া বেগম।
 
ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়। এদের মধ্যে তানজিলের শরীরের ২০ শতাংশ এবং  রাব্বির ২৩ শতাংশ পুড়ে গেছে। আর ৬৫ বছর বয়সী শামসুলের পাঁচ শতাংশ এবং ৪৯ বছরের রাজিয়া হকের শরীরের ৪ শতাংশ পুড়েছে।
 
তানজিল এবং রাব্বির শরীর বেশি পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা