ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪

নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশে জুলকারনাইন

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৬:০৪ অপরাহ্ন
নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশে জুলকারনাইন
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৫ ফেব্রুয়ারি) তার এ মন্তব্যের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। একইসঙ্গে অন্যায়ভাবে জেলে আটক সাংবাদিকদের মুক্তি দিয়ে নিজ পাপের প্রায়শ্চিত্ত করতে সৈয়দা রিজওয়ানা হাসানকে আহ্বান জানিয়েছেন তিনি।নিজের ওই পোস্টে তিনি লিখেন, সৈয়দা রিজওয়ানা হাসান সম্ভবত তার সরকারী কর্মদিবসের শেষ দিন ঘনিয়ে আসার মনোকষ্টে ভুলভাল আলাপ বকছেন।জুলকারনাইন সায়ের লিখেন, রিজওয়ানা হাসানের জানা প্রয়োজন যে, কিছুদিন আগেই মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে, গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৩৮১ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের এই নিপীড়ন দেশের গণতান্ত্রিক পরিসর ও সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে সংকুচিত করেছে।




তিনি লিখেন, আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে প্রাণ হারিয়েছেন তিনজন সাংবাদিক এবং রহস্যজনকভাবে মারা গেছেন এমন চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নির্যাতনের শিকার সাংবাদিকদের মধ্যে ১১৮ জন সরাসরি হামলার শিকার হয়েছেন এবং প্রাণনাশের হুমকি পেয়েছেন ২০ জন। এছাড়া প্রকাশিত সংবাদের জেরে মামলার মুখোমুখি হয়েছেন অন্তত ১২৩ জন সাংবাদিক।এই অনুসন্ধানী সাংবাদিক আরও লিখেন, সাংবাদিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবিরোধী আইন’ ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে সরকারের সমালোচনা এবং নিজ মতপ্রকাশ করায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, আনিস আলমগীর এবং মনজুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ১৬ মাসের বেশি সময় ধরে একাধিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে মানবেতর জীবনযাপন করছেন সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত৷ একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁদের, নিম্ন আদালতে বার বার জামিনের চেষ্টা করা হলেও মেলেনি জামিন।





পোস্টের শেষে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে জুলকারনাইন লিখেন, বাজে কথা না বলে, নিজেদের মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যায়ভাবে জেলে আটক এসব সাংবাদিকদের মুক্তি দিয়ে নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন।পোস্টের শেষে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে জুলকারনাইন লিখেন, বাজে কথা না বলে, নিজেদের মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যায়ভাবে জেলে আটক এসব সাংবাদিকদের মুক্তি দিয়ে নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন।পোস্টে তথ্য উপদেষ্টার বিতর্কিত সেই মন্তব্য ঘিরে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশটও সংযুক্ত করেন তিনি। এদিকে জুলকারনাইনের সেই পোস্টে সৈয়দা রিজওয়ানা হাসান ও অন্তর্বর্তী সরকারের নিন্দা করে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। এর মধ্যে একজন কমেন্ট করেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকদের উপর এত অত্যাচার আর কখনো হয়েছে বলে মনে হয় না।’





একজন লিখেছেন, ‘মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত।’ আরেকজন প্রশ্ন করেছেন, ‘দায়মুক্তির অধ্যাদেশের সুবিধা কি উপদেষ্টারাও পাবেন?’ শাকিল আহমেদ, ফরজানা রূপা, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুদের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজওয়ানার উদ্দেশে আরেকজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনি কি মানুষ না গোল্ড ফিশ? হায় খালেদ!’একটি কমেন্টে সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘পলিথিন উপদেষ্টা’ বলা হয়েছে। সেখানে কমেন্টকারী লিখেছেন, ‘এইসব পলিথিন উপদেষ্টা চোখে দেখে না!’আরেকটি কমেন্টে বলা হয়েছে, ‘ক্ষমতা হারানোর কষ্টে ডেমেনশিয়া হয়ে গেছে।’ অন্য এক কমেন্টকারী সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘রাজাকার কন্যা’ বলেছেন।আরেকজন লিখেছেন, ‘এই রকম মিথ্যাচার কোন রাজনৈতিক সরকারও করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট