ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার

নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশে জুলকারনাইন

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৬:০৪ অপরাহ্ন
নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশে জুলকারনাইন
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রোববার (১৫ ফেব্রুয়ারি) তার এ মন্তব্যের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। একইসঙ্গে অন্যায়ভাবে জেলে আটক সাংবাদিকদের মুক্তি দিয়ে নিজ পাপের প্রায়শ্চিত্ত করতে সৈয়দা রিজওয়ানা হাসানকে আহ্বান জানিয়েছেন তিনি।নিজের ওই পোস্টে তিনি লিখেন, সৈয়দা রিজওয়ানা হাসান সম্ভবত তার সরকারী কর্মদিবসের শেষ দিন ঘনিয়ে আসার মনোকষ্টে ভুলভাল আলাপ বকছেন।জুলকারনাইন সায়ের লিখেন, রিজওয়ানা হাসানের জানা প্রয়োজন যে, কিছুদিন আগেই মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) তাদের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে, গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্তত ৩৮১ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের এই নিপীড়ন দেশের গণতান্ত্রিক পরিসর ও সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে সংকুচিত করেছে।




তিনি লিখেন, আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে প্রাণ হারিয়েছেন তিনজন সাংবাদিক এবং রহস্যজনকভাবে মারা গেছেন এমন চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নির্যাতনের শিকার সাংবাদিকদের মধ্যে ১১৮ জন সরাসরি হামলার শিকার হয়েছেন এবং প্রাণনাশের হুমকি পেয়েছেন ২০ জন। এছাড়া প্রকাশিত সংবাদের জেরে মামলার মুখোমুখি হয়েছেন অন্তত ১২৩ জন সাংবাদিক।এই অনুসন্ধানী সাংবাদিক আরও লিখেন, সাংবাদিকদের বিরুদ্ধে ‘সন্ত্রাসবিরোধী আইন’ ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে সরকারের সমালোচনা এবং নিজ মতপ্রকাশ করায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, আনিস আলমগীর এবং মনজুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ১৬ মাসের বেশি সময় ধরে একাধিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে মানবেতর জীবনযাপন করছেন সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত৷ একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁদের, নিম্ন আদালতে বার বার জামিনের চেষ্টা করা হলেও মেলেনি জামিন।





পোস্টের শেষে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে জুলকারনাইন লিখেন, বাজে কথা না বলে, নিজেদের মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যায়ভাবে জেলে আটক এসব সাংবাদিকদের মুক্তি দিয়ে নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন।পোস্টের শেষে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে জুলকারনাইন লিখেন, বাজে কথা না বলে, নিজেদের মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যায়ভাবে জেলে আটক এসব সাংবাদিকদের মুক্তি দিয়ে নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন।পোস্টে তথ্য উপদেষ্টার বিতর্কিত সেই মন্তব্য ঘিরে প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশটও সংযুক্ত করেন তিনি। এদিকে জুলকারনাইনের সেই পোস্টে সৈয়দা রিজওয়ানা হাসান ও অন্তর্বর্তী সরকারের নিন্দা করে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। এর মধ্যে একজন কমেন্ট করেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকদের উপর এত অত্যাচার আর কখনো হয়েছে বলে মনে হয় না।’





একজন লিখেছেন, ‘মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত।’ আরেকজন প্রশ্ন করেছেন, ‘দায়মুক্তির অধ্যাদেশের সুবিধা কি উপদেষ্টারাও পাবেন?’ শাকিল আহমেদ, ফরজানা রূপা, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুদের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজওয়ানার উদ্দেশে আরেকজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনি কি মানুষ না গোল্ড ফিশ? হায় খালেদ!’একটি কমেন্টে সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘পলিথিন উপদেষ্টা’ বলা হয়েছে। সেখানে কমেন্টকারী লিখেছেন, ‘এইসব পলিথিন উপদেষ্টা চোখে দেখে না!’আরেকটি কমেন্টে বলা হয়েছে, ‘ক্ষমতা হারানোর কষ্টে ডেমেনশিয়া হয়ে গেছে।’ অন্য এক কমেন্টকারী সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘রাজাকার কন্যা’ বলেছেন।আরেকজন লিখেছেন, ‘এই রকম মিথ্যাচার কোন রাজনৈতিক সরকারও করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ