ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ক্যাম্পাসে লাগানো গাছের পাতা নিয়ে শিক্ষার্থীদের মেহেদি উৎসব

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৬:৪২ অপরাহ্ন
ক্যাম্পাসে লাগানো গাছের পাতা নিয়ে শিক্ষার্থীদের মেহেদি উৎসব
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী মেহেদি উৎসব উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘অভয়ারণ্য’। বাঙালি সংস্কৃতি তুলে ধরতে শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ব্যাতিক্রমী এ আয়োজন করে সংগঠনটি।এ আয়োজনে দুই বছর আগে ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে রোপিত মেহেদি গাছ থেকে পাতা সংগ্রহ করে শিক্ষার্থীদের হাতে সাজিয়ে দেওয়া হয়। এছাড়া বাঙালিয়ানা গান, পটপাঠ ও নানা সাংস্কৃতিক কর্মসূচি পালন করে সংগঠনটি।সরেজমিন দেখা যায়, সংগঠনটির সদস্যরা মেহেদি গাছের পাতা বেঁটে সেই মেহেদি লাগিয়ে দিচ্ছেন অন্যদের হাতে। সামাজিক সচেতনতা তৈরিতে বৃক্ষের গায়ে একটি পটচিত্র অঙ্কন করেছেন। বাঙালি সংস্কৃতির নান্দনিক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের ছবি তুলতেও দেখা যায়।

অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘বাঙালিয়ানা সংস্কৃতিকে তুলে ধরতে আমরা মেহেদি উৎসব উদযাপন করেছি। দুই বছর আগে ক্যাম্পাসে লাগানো প্রায় ৬০টি মেহেদি গাছের পাতা সংগ্রহ করে এ আয়োজন করা হয়েছে। এসব পাতা বেঁটে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে মেহেদি তৈরি করে বিক্রি করছি। এখান থেকে সংগৃহীত অর্থ আমরা বিভিন্ন পরিবেশগত কাজে ব্যবহার করবো।’এর আগে ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কের পশ্চিম পাশে অর্ধশতাধিক মেহেদি গাছ রোপণ করে সংগঠনটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে