ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১১:৪১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১১:৪১:১৭ পূর্বাহ্ন
শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই ভোরে নিজের নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরের সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিন শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু দেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, এটি পূর্বের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এটি কোনো একদিনের প্রচারণামূলক কর্মসূচি নয়; দলের ইউনিটগুলো প্রতিদিনই এ কার্যক্রম চালিয়ে যাবে।দলীয় স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে সবাই যেন এলাকায় পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়। কেউ এক ঘণ্টা সময় দিতে পারলে তা আরও ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।





পেশায় চিকিৎসক এই রাজনীতিক তার নির্বাচনী এলাকাকে রাজধানীর একটি ‘মডেল পাড়া’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ পাওয়া না পেলেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান।





নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মিরপুরকে পরিষ্কার ও নিরাপদ করতে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য তুলে ধরে তিনি বলেন, এবার তিনি জিতেছেন, পরেরবার অন্য কেউ জিততে পারেন; কিন্তু এলাকার উন্নয়ন যেন রাজনৈতিক বা ধর্মীয় বিভেদের কারণে থেমে না থাকে।এ উদ্যোগকে দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটি কেবল শুরু। ঢাকায় থাকলে প্রতিদিনই এলাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন, আর ঢাকার বাইরে থাকলে সহকর্মীদের নিয়ে সেখানেই কাজ চালিয়ে যাবেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ