ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১২:৫৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১২:৫৮:০২ অপরাহ্ন
বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) লক্ষ্য করে এবার জোরালো আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেখুন, বাংলাদেশ কত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছে। সবাই ভেবেছিল সেখানে সহিংসতা হবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে।’মুখ্যমন্ত্রীর দাবি, ভারত একটি গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এদেশের নির্বাচন কমিশন ‘হুমকি সংস্কৃতির’ মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করছে।এদিকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ টেনে ভারতের বর্তমান পরিস্থিতির সমালোচনা করায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।





আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “বাংলার সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াতের জয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছেন। বাংলাদেশের নির্বাচনী ফলাফলে তিনি উচ্ছ্বসিত কারণ তিনি জামায়াতের ‘বি-টিম’ চালাচ্ছেন। ”কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ‘তুঘলকি’ কটাক্ষের প্রতিবাদ জানিয়ে অগ্নিমিত্রা বলেন, “নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ থাকলে তিনি আদালতে যেতে পারেন। কিন্তু কমিশনের বিরুদ্ধে এই ‘তুঘলকি’ মন্তব্য আমরা সমর্থন করি না।”নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়ে সাতজন বরখাস্ত আধিকারিকের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘ওরা কাজ করবে। নির্বাচনের কাজ ছাড়াও আরও কাজ আছে। ওরা অন্য কাজ করবে। জেলায় ওরা ভালো কাজই করবে, ওদের তো আর বরখাস্ত করা হচ্ছে না।’





নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘ইআরও-দের সাসপেন্ড করার কারণ কী? তাঁদের অপরাধটা কোথায়?’মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ ভুল করে থাকত, তবে তা রাজ্য সরকারকে জানানো যেত। আমরা বিনম্রভাবে কমিশনের নির্দেশ মেনে নিয়েছি। কিন্তু শাস্তি দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।’ব্যক্তিগতভাবে ওই কর্মকর্তাদের চেনেন উল্লেখ করে মমতা জানান, তাঁরা দিন-রাত কঠোর পরিশ্রম করেছেন।




মমতার এ অবস্থান নিয়ে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, ‘সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে এসআইআর একটি প্রক্রিয়া, যা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়মিত ব্যবধানে পরিচালিত হয়। তৃণমূল নিজেদের পরাজয় ঠেকাতে অনুপ্রবেশের পক্ষে ওকালতি করছে।’

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী