ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০১:৪৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০১:৪৯:১৬ অপরাহ্ন
ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্টসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে এই ঘটনা ঘটনা। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। 





ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 




তিনি আরও বলেন, সেনাবাহিনীর এক সার্জেন্ট অফিসারকে গুরুতর আহত অবস্থায় করে ময়মনসিংহ মেডিকেলে আনার পথে অবস্থা খারাপ হলে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন মারা গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

কমেন্ট বক্স
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭