ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে ইরানের প্রতিবাদ

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন
জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে ইরানের প্রতিবাদ
জার্মানিতে ‘ইরানবিরোধী কার্যকলাপের’ প্রতিবাদে তেহরানে জার্মানির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে তলব করে রাষ্ট্রদূত অ্যাক্সেল ডিটমানকে ইরান সরকারের আপত্তির কথা জানানো হয়। তবে বৈঠকটি কখন হয়েছে তা জানা যায়নি। জার্মানির পররাষ্ট্র দপ্তরও প্রাথমিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।ধারণা করা হচ্ছে, ইরানের এই প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে গত শনিবার মিউনিখে হয়ে যাওয়া বিক্ষোভ সমাবেশের ভূমিকা থাকতে পারে। প্রায় আড়াই লাখ মানুষ ওই সমাবেশে অংশ নেন।   




জার্মানির এফডিপি দলের মারি-আগনেস স্ট্রাক-জিমারমান এবং সিডিইউর পররাষ্ট্র নীতি বিষয়ক আইনপ্রণেতা আরমিন লাশেটসহ বেশ কয়েকজন জার্মান রাজনীতিবিদ ওই বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। ইরানের কাছে ৫০ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রইরানের কাছে ৫০ যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রমিউনিখ নিরাপত্তা সম্মেলনের সময়ে অনুষ্ঠিত সমাবেশটি হয় ইরানের সাবেক শাসক রেজা শাহ পাহলভির সন্তান, ইরানের বর্তমান সরকারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব রেজা পাহলভির আহ্বানে।



জানুয়ারি মাসের শুরুর দিকে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করে। অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক এইচআএএনএ-র তথ্য অনুযায়ী, তখন সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়। 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম