ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ১২:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ১২:৪৯:১৫ অপরাহ্ন
বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল
নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন ছেড়ে দিচ্ছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি বাসা ছাড়ার কথা জানান। আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি সপরিবারে এই বাসা থেকে চলে যাবেন বলে উল্লেখ করেছেন।ফেসবুক পোস্টে আসিফ নজরুল সরকারি এই বাসভবনের প্রতি তার তৈরি হওয়া মায়ার কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।’তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় তার সন্তানদেরও তখন মন খারাপ হয়েছিল।




বাসাটি ছেড়ে দেওয়ার মুহূর্তে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।’ পোস্টের শেষে তিনি যোগ করেন, ‘বিদায় হেয়ার রোড’।


 

উল্লেখ্য, ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পর তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও সামলান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার ধারাবাহিকতায় এখন তিনি তার সরকারি আবাসস্থল ত্যাগ করছেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা