ঢাকা , শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ , ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব উদ্যোগ প্রশংসিত হচ্ছে শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর, আগুন দিল জনতা গ্রেপ্তারের পর ছাড়া পেলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, তদন্ত চলবে বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার: শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিস্ময় প্রকাশ করে ধন্যবাদ জানালেন শফিকুল আলম ভারতীয় ভিসা নিয়ে সুখবর, বন্ধ ভিসা পুনরায় চালুর উদ্যোগ নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা সচিবালয়ে প্রধানমন্ত্রীর দ্বিতীয় কার্যদিবস, পুরোদমে কাজ শুরু করেছেন মন্ত্রীরা বাংলাদেশ ফার্স্ট নীতিতে ফিরছে সরকার সংসদে সংরক্ষিত নারী আসন: বিএনপি-জামায়াতের ভাগে কয়টি? আমি জনগণের কামলা, মাননীয় মন্ত্রী বললে খারাপ লাগে: ধর্মমন্ত্রী জার্মানির রাষ্ট্রদূতকে তলব করে ইরানের প্রতিবাদ জবাবদিহি ও স্বচ্ছতার অংশ হিসেবে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করব: জামায়াতের আমির লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

গ্রেপ্তারের পর ছাড়া পেলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, তদন্ত চলবে

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৩:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৩:১৩:২০ অপরাহ্ন
গ্রেপ্তারের পর ছাড়া পেলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, তদন্ত চলবে

সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সরকারি পদে ক্ষমতার অপব্যবহার ও অন্যান্য অভিযোগের সন্দেহে গ্রেপ্তার করা হলেও তাকে পরে পরে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলমান থাকবে টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নরফোক থেকে ৬০ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয় এবং বার্কশায়ার ও নরফোকের ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে।অ্যান্ড্রুর গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় রাজা চার্লস বলেছেন, ‘আইনকে অবশ্যই তার নিজস্ব গতিতে চলতে হবে।’ পুলিশকে পূর্ণ সহযোগিতা দেওয়া হয়েছে। অ্যান্ড্রু রাজা চার্লসের ছোট ভাই।

 




পুলিশ আগে বলেছিল, তারা যৌন অপরাধী জেফরি এপস্টিন-এর সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের অভিযোগ এবং গোপন তথ্য লেনদেনের অভিযোগ যাচাই করছে। মার্কিন সরকার সম্প্রতি প্রকাশিত ফাইলেও এ সম্পর্কের তথ্য এসেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং নরফোকে তাদের তল্লাশিও শেষ হয়েছে। আইলসহ্যাম থানা থেকে বের হয়ে অ্যান্ড্রুকে গাড়ির পেছনের সিটে বসে যেতে দেখা গেছে।প্রথমবার অ্যান্ড্র গ্রেপ্তার হলেন। যদিও তিনি সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন।পুলিশ জানিয়েছে, ‘বিস্তারিত পর্যালোচনার’ পর একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

 




ফেব্রুয়ারিতে একটি পৃথক অভিযোগে বলা হয়, ২০১০ সালে এপস্টিন আরেকজন নারীকে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কের জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন। ওই নারীর বয়স তখন ২০-এর মধ্যে ছিল এবং তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন না।

বিবিসি নিউজ জানিয়েছে, গ্রেপ্তারের আগে টেমস ভ্যালি পুলিশ হোম অফিসকে আগাম জানিয়েছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় স্যান্ড্রিংহামে গ্রেফতারের ঘটনাটি যৌন অপরাধের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না।

 

 

উইন্ডসর গ্রেট পার্কে অ্যান্ড্রুর পুরনো বাড়ি ‘রয়েল লজ’-এও পুলিশ তল্লাশি চালিয়েছে। সেখানে গেটের বাইরে কয়েকজন ইউনিফর্মধারী অফিসার দেখা গেছে।‘জাতীয় নির্দেশিকা অনুসারে’ গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। মামলা চলমান থাকায় আদালত অবমাননার বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। সহকারী চিফ কনস্টেবল অলিভার রাইট বলেছেন, ‘মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা উপযুক্ত সময়ে নতুন তথ্য জানাবো।’সাবেক ডিউক অ্যান্ড্রু ২০০১–২০১১ সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন বিশ্বজুড়ে সরকারি ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের সুযোগও পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ২০১০ সালে ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং চীন সফরের সরকারি প্রতিবেদন এপস্টিনের কাছে পাঠিয়েছিলেন অ্যান্ড্রু।





রাজা চার্লস বলেছেন, তিনি ভাইয়ের গ্রেপ্তারের খবর ‘গভীর উদ্বেগের সাথে’ জেনেছেন। তিনি বলেন, ‘এটি পূর্ণাঙ্গ, ন্যায্য এবং যথাযথভাবে তদন্ত করা হবে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে হবে।’ রাজা চার্লসের বক্তব্যকে সমর্থন করেছেন ওয়েলসের যুবরাজ এবং রাজকুমারী।অ্যান্ড্রুর ৬৬তম জন্মদিনে গ্রেপ্তারের আগে রাজা বা বাকিংহাম প্যালেস কাউকেই আগাম সতর্ক করা হয়নি বলে মনে করা হচ্ছে। গ্রেপ্তারের মধ্যেও রাজপরিবার তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।এপস্টিনের সঙ্গে সম্পর্কের কোনো অন্যায় কাজের অভিযোগ সবসময় অ্যান্ড্রু অস্বীকার করেছেন। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়ানি মামলা দায়ের হওয়ার পর তিনি সামরিক উপাধি ও রাজকীয় পৃষ্ঠপোষকতা হারান। ২০২৫ সালের অক্টোবরে রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি মনে করি এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় এটি রাজপরিবারের জন্য খুব খারাপ।’




সূত্র: বিবিসি বাংলা।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী