ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২০-০২-২০২৬ ০৩:৪৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৬ ০৩:৪৮:১০ অপরাহ্ন
মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
মানুষকে যেন আর চিকিৎসকের পেছনে ঘুরতে না হয়, সরকার সে ব্যবস্থা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ‘চিকিৎসকরা মানুষের পেছনে ঘুরবে। অর্থাৎ আমরা চিকিৎসাসেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে, এটা আমরা করব।শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী।




তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে- প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমাদের প্রথম চিন্তা এটাকে দুর্নীতিমুক্ত করা। অনেকে বলাবলি করছেন দুর্নীতি আছে। আমরা গভীরে ঢুকছি। এই মন্ত্রণালয়টাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করব।স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ভাঙার বিষয়েও জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। সেইসঙ্গে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, ‘এ বিষয়ে আগের দিনই আলোচনা হয়েছে। জেলায় দুটি আইসিইউ ইউনিট আনার ইচ্ছাও আছে।’




মন্ত্রী আরও জানান, রাজনৈতিক ভেদাভেদ ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়াই তার লক্ষ্য। তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয়ের প্রতিই আমার সমান দায়িত্ব রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী