ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৪:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৪:৩২:১৩ অপরাহ্ন
নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের
গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, ‘গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা সতর্ক করে বলেন, নোংরামি করলে বরদাশত করব না।  শহীদদের শুভেচ্ছা জানানোর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের লিখেছেন, বাধ্য হয়ে হোক আর যেমনেই হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদেরকে স্বাগত জানাই। তবে তাদেরকে ইসরাইলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে। মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বের চিন্তাচেতনা তাদের মধ্যে পরিলক্ষিত। সেটা কাম্য নয়। আর আমরা হতেও দিব না।’






তিনি আরও লেখেন, ‘৫ই আগস্টের পরে এরকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন। আবরার ফাহাদ থেকে শুরু করে সব কিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পায়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে। সবশেষ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো। বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে? 




আপনাদের সম্মানিত আমীরের ভাষায়-ই বলি—পরিবর্তন হচ্ছেন, হন; স্বাগত জানাবো। কিন্তু নোংরামি করবেন; বরদাশত করব না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী