ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১১:২১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১১:২১:২৫ পূর্বাহ্ন
মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা
মেক্সিকোর মাদক সম্রাট ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বরাতে এ তথ্য জানা যায়।মেক্সিকোর কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও ওসেউয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার ভোরে জালিস্কো অঙ্গরাজ্যে পরিচালিত অভিযানের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।




 
মৃত্যুর পর দেশজুড়ে তার সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। মার্কিন সীমান্তে বিশেষ করে সিনথেটিক ওপিওইড ফেন্টানিল উৎপাদন ও পাচারের অভিযোগে মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করতে ওয়াশিংটনের চাপের মুখে ছিলেন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।
 




সূত্র জানায়, মেক্সিকান বাহিনী অভিযানটি পরিচালনা করলেও যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দেয়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বাধীন একটি নতুন টাস্কফোর্স এতে ভূমিকা রেখেছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে।
 

 
এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে প্রতিশোধমূলক তাণ্ডব শুরু করেছে তার সমর্থকরা। তার মৃত্যুর পর সিজেএনজি বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সড়ক অবরোধ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। অন্তত আটটি রাজ্যে সহিংসতার খবর পাওয়া গেছে।এর আগে, মার্কিন কর্তৃপক্ষ এল মেনচোকে ধরিয়ে দিতে তথ্যের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লেওন রাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।এছাড়া এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যারোমেক্সিকো ও আমেরিকান এয়ারলাইন্স ওই এলাকায় ফ্লাইট স্থগিত করেছে।



 
তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে