ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:৩৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:৩৯:৪৬ অপরাহ্ন
একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের
একই দিনে দুই বোনের বিয়ে। আনন্দে মাতোয়ারা পরিবার। সানাইয়ের শব্দ বাজার অপেক্ষায় সবাই। আর এমন দিনেই আত্মহত্যার পথ বেছে নিলেন দুই বোন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের যোধপুরের মানাই গ্রামে। এ ঘটনায় গ্রামটিকে শোক বিরাজ করছে।
নিহতরা হলেন ২৫ বছর বয়সী শোভা ও ২৩ বছর বয়সী বিমলা। গতকাল শনিবার তাঁদের বিয়ের কথা ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের উৎসব ও প্রস্তুতি পুরোদমে চলছিল। সেই রাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।অসুস্থ অবস্থায় দুই বোনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।




যোধপুর (পশ্চিম) অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, গত শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত প্রায় ১২টার দিকে বিয়ের দুই কনে ঘুমাতে যান। তিনি আরও জানান, ভোর প্রায় চারটার দিকে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে আনা হলে সৎকারের প্রস্তুতি শুরু হয়।





পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শেষকৃত্যের প্রক্রিয়া থামিয়ে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয় এবং পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। । তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা সম্ভব হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা