ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৬:২৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৬:২৯:৩৭ অপরাহ্ন
জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।  

রোববার (১৭ নভেম্বর) ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।  

এর আগে, গত ১২ নভেম্বর ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াউল আহসানকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। চিফ প্রসিকিউটর সেদিন জানান, তার বিরুদ্ধে হত্যা ও গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি ছিল।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই ছয় জন নিহত হন। ওই ঘটনায় নিউমার্কেট থানায় সন্দেহভাজন অজ্ঞাতনামা বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা হয়। ওই শাহজাহান আলী হত্যা মামলায় পুলিশ জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার প্রমাণ পায়।  

এরপর সেনা হেফাজতে থাকা জিয়াউল আহসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা