ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:৪৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:৪৩:২২ অপরাহ্ন
নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর
বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, যখন নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেয়, স্বাভাবিকভাবেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা পছন্দনীয় লোকজন বসান। তবে যে বিচার প্রক্রিয়া এখানে চলমান, সেটা যেন অবশ্যই অব্যাহত থাকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এখন নতুন সরকার এসেছে। কাজের সুবিধার্থে তাদের নিজস্ব পরিকল্পনা আছে। তারা নিশ্চয়ই সে অনুযায়ী এখানে তাদের লোক বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকল।





বিদায়ী চিফ প্রসিকিউটর বলেন, নতুনদের প্রতি সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া যেভাবে চলমান আছে, সেটা যেন অব্যাহত থাকে। দেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনও সংঘটিত হতে না পারে। 
তিনি আরও বলেন, আমি মনে করি শঙ্কার কোনো কারণ নেই। ছাত্রজনতা এবং ভুক্তভোগী মানুষের বিচারের যে তৃষ্ণা, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। 





তাজুল ইসলাম বলেন, শুরুতে এই সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে বলা হয়েছিল, যেভাবে চলছে সেভাবেই চলবে। সম্প্রতি তিনি জানতে পারেন, নতুন কেউ তার দায়িত্বে আসছেন। তখন তিনি সরকারকের সংশ্লিষ্ট ব্যক্তিদের বলেন, পদত্যাগ করবেন কিনা। তখন তাকে পদত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, নতুন কেউ দায়িত্বে এলে এমনিতেই স্থলাভিষিক্ত হয়ে যাবে।




তাজুল ইসলাম বলেন, তিনি পদত্যাগ করলে এটা নিয়ে সকলের কাছে ভিন্ন বার্তাও যেতে পারতো। তাই তিনিও পদত্যাগ করেননি।এ পর্যন্ত ট্রাইব্যুনাল যে যুক্তি-প্রমাণ হাজির করেছে, তা পৃথিবীর যে কোনো দেশের আদালতেই উপস্থাপিত হলে আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পুরো প্রসিকিউশন একটি টিম হয়ে কাজ করেছে। এখানে কোনো গ্রুপিং ছিল নাবিদায়ী চিফ প্রসিকিউটর আরও বলেন, তিনি সুপ্রিমকোর্টের আইনজীবী। তাই তাকে বেকার থাকতে হচ্ছে না। দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েই তিনি তার আইনপেশায় ফিরে যাবেন।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী