ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

আজ প্রকাশিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪১:৩১ পূর্বাহ্ন
আজ প্রকাশিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে
চলমান বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে। এর আগে দুপুর ১টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ফল হস্তান্তর করা হবে।সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর সারাদেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা বৃত্তি পাবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে।


ফল দেখার নিয়ম:

শিক্ষার্থীরা অনলাইনে ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নিদের্শনা

১. অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে ‘Scholarship Result’ অপশনে গিয়ে রোল নম্বর ও পাসের সাল (২০২৬) দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে।
২. এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত পরীক্ষা চললেও বিশেষ কারণে ৩১ ডিসেম্বরের স্থগিত পরীক্ষা এ বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। — 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ