ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন
ভালোবেসে ২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ
বয়স শুধু একটি সংখ্যা”- এই কথাটি অনেক সময় বিয়ে প্রসঙ্গে বলা হয়ে থাকে। বিশেষ করে তরুণ পুরুষ যদি বয়সে বড় কোনো নারীকে বিয়ে করেন, কিংবা বয়স্ক পুরুষ যদি অনেক কম বয়সী সঙ্গী বেছে নেন, তখনই এমন কথা বলা হয়। পাশাপাশি এমন ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে, কৌতূহল ও সমালোচনারও ঢেউ ওঠে। ঠিক এমন পরিস্থিতির মুখেই পড়েছেন এক বয়স্ক ব্যক্তি। তিনি তার এক-চতুর্থাংশ বয়সী এক তরুণীকে বিয়ে করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন।চলতি সপ্তাহে ৭০ বছর বয়সী হাকিম বাবর জিয়ার সঙ্গে ২২ বছর বয়সী এক তরুণীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায়।



ভাইরাল মুহূর্তের সুযোগ নিতে কনটেন্ট নির্মাতারাও হাজির হন বাবর জিয়ার বাড়িতে। বাবর জিয়া বলেন, ‘আমাদের বিয়েটা একই সঙ্গে পারিবারিকভাবে ঠিক করা এবং ভালোবাসার বিয়ে। আমরা আগে একে অপরকে পছন্দ করি, এরপর আমার স্ত্রীরও ভালো লেগেছে, তারপর নিকাহর মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করি।’নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বাবর জিয়া বলেন, ‘বয়স কেবল একটি সংখ্যা। মানুষের মনটাই আসল, মন যদি তরুণ থাকে, সেটাই গুরুত্বপূর্ণ। তিনি একজন তালাকপ্রাপ্ত নারী ছিলেন। এটি আল্লাহর হুকুম এবং নবী করিম (সা.)-এর সুন্নাহ। আমি সেটারই অনুসরণ করেছি। এতে ভুল কোথায়?’তিনি আরও বলেন, ‘আমি ব্যভিচার করিনি, তাহলে মানুষ কেন নেতিবাচক মন্তব্য করছে? বরং যারা আমাদের সমালোচনা করছে, তাদের অনেকেই গার্লফ্রেন্ড রাখে, অবৈধ সম্পর্কে জড়ায়, কিন্তু বিয়ে করে না নারীদের সঙ্গে প্রতারণা করে।




বাবর জিয়ার নতুন স্ত্রীও একই সুরে কথা বলেন। তার মতে, সত্যিকারের ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা নয়। কাউকে হৃদয় দিয়ে ভালোবাসলে বিয়ে দেরি না করাই উচিত। এই দম্পতি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর তারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন। এরপর তারা নেদারল্যান্ডস ভ্রমণে যাবেন।সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে নিয়ে প্রতিক্রিয়া বিভক্ত। কেউ বয়সের বিশাল ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ এই দাম্পত্যকে সমর্থন করছেন এবং অবৈধ সম্পর্কের সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।



সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম