ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৬:৩৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৬:৩৫:১০ অপরাহ্ন
পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।  

রোববার (১৭ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। বৈঠকে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, তার সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে। প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে সহযোগিতা চাওয়ার পর ব্রিটিশ প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।  

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে।  

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যাথরিন বলেন, "বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ড. ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছে যুক্তরাজ্য।" এছাড়া তিনি সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আহ্বান জানান।  

পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সংস্কার প্রক্রিয়া শেষ হলেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে।"  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা