ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

শুরুতে যেসব এলাকায় পাওয়া যাবে ফ্যামিলি কার্ড

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৪:৪২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৪:৪২:৫০ অপরাহ্ন
শুরুতে যেসব এলাকায় পাওয়া যাবে ফ্যামিলি কার্ড
আগামী ১০ মার্চ দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে। পাইলট এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসহ পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।


এর আগে সকাল সাড়ে ১০টায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, আইনমন্ত্রী ও বিডার (বিআইডিএ) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


গত সপ্তাহে ফ্যামিলি কার্ডের বিষয়ে অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবসহ ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সদস্যরা মঙ্গলবারের বৈঠকে অংশ নেন।


প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প আকারে ফ্যামিলি কার্ড চালু হবে। এর আওতায় সুবিধাভোগী পরিবারগুলোকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ১০ মার্চ প্রধানমন্ত্রী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ