ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ২

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৫:৩৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৫:৩৫:০৮ অপরাহ্ন
হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ২
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত দুজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে ও পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যান সংসদ সদস্য। তিনি বাজার এলাকায় পৌঁছার পর একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।




প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে হামলাকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।হামলায় আহত এনসিপির দুই সমর্থককে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।




ঘটনার বিষয়ে এমপি আব্দুল হান্নান মাসুদ বলেন, তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং বাস্তব পরিস্থিতি দেখতে এলাকায় গিয়েছিলেন। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।একই সঙ্গে তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি অতীতেও রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িত ছিলেন।অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।





হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনার পর প্রকল্প বাজার ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি শান্ত করার দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম