ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

মোদি জ্যাকেট-কুর্তা’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৯:৫৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৯:৫৭:১৩ পূর্বাহ্ন
মোদি জ্যাকেট-কুর্তা’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু
দুই দিনের সফরে ইসরায়েলে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর মন জয় করার জন্য তাকে একের পর এক চমক দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোদি ইসরায়েলে পৌঁছালে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নৈশভোজে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে মোদিকে চমক দেন নেতানিয়াহু। তিনি গতকাল পাথরের রঙের নেহেরু জ্যাকেট পরেছিলেন। এটি ভারতে মোদি জ্যাকেট হিসেবেও পরিচিত। এ ছাড়া নেতানিয়াহু গতকাল লম্বা হাতার কুর্তা-স্টাইলের শার্ট পরেন।এই পোশাকে নেতানিয়াহু মোদির সামনে হাজির হন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন নেতানিয়াহু। তিনি লিখেছেন, যৌথ নৈশভোজের আগে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আমি আমার বন্ধু মোদিকে চমক দিয়েছি। 




এর আগে মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের একটি বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। এর মাধ্যমে ইসরায়েলি সংসদে বক্তৃতা দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখান মোদি। মোদিকে 'ভাই' ডাকলেন নেতানিয়াহু; মোদি বললেন, দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছিমোদিকে 'ভাই' ডাকলেন নেতানিয়াহু; মোদি বললেন, দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছি



গতকাল নেসেটে পৌঁছানোর পর মোদিকে ইসরায়েলি স্পিকার আমির ওহানা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। মোদির ভাষণ দেওয়ার আগে, নেতানিয়াহু, দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং স্পিকার ওহানা পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। তারা সবাই ভারত-ইসরায়েল সম্পর্কের প্রতি দৃঢ় দ্বি-দলীয় সমর্থন ব্যক্ত করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা