ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে মরদেহ উদ্ধার করতে বললেন স্বামী অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর

বরের সামনেই কনেকে গুলি করল প্রত্যাখ্যাত প্রেমিক

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০১:৫১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০১:৫১:৫২ অপরাহ্ন
বরের সামনেই কনেকে গুলি করল  প্রত্যাখ্যাত  প্রেমিক
বিয়ের সানাইয়ের সুর মুহূর্তেই রূপ নিল স্বজনদের বুকফাটানো আর্তনাদে। বরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কনের শরীর বুলেটবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল মঞ্চেই। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই হাড়হিম করা ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ‘টক অব দ্য টাউন’।চারদিকে তখন উৎসবের আমেজ। বরের পাশে ১৮ বছর বয়সী কনে আরতি কুমারী দাঁড়িয়ে আছেন বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষায়। রাত তখন প্রায় ১১টা। মালাবদল আর সিঁদুরদানের মাহেন্দ্রক্ষণ শুরু হতে আর কিছু সময় বাকি। ঠিক তখনই ঘটে গেল সেই ভয়াবহ কাণ্ড, যা কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।





ঘটনার সময় বিয়ের মঞ্চে একটি আচার পালিত হচ্ছিল। আরতির এক বোন বরের কপালে তিলক পরিয়ে দিচ্ছিলেন এবং এরপর আরতির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্য থেকে হঠাৎ বেরিয়ে আসেন দিনবন্ধু নামে এক যুবক। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি আরতির পেটের খুব কাছ থেকে ট্রিগার টিপে দেন। গুলিটি সরাসরি আরতির নাভির কাছে বিদ্ধ হয় এবং তিনি যন্ত্রণায় মঞ্চেই লুটিয়ে পড়েন।হঠাৎ গুলির শব্দে উৎসবের বাড়িটি শ্মশানের মতো স্তব্ধ হয়ে যায়। অতিথিরা প্রাণের ভয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় আরতিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বারাণসী ট্রমা সেন্টারে স্থানান্তর করেন।





বর্তমানে তিনি সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি একটি প্রেমঘটিত আক্রোশের ফল। অভিযুক্ত দিনবন্ধু কনে আরতির প্রতিবেশী। ধারণা করা হচ্ছে, আরতির বিয়ে মেনে নিতে না পেরেই ‘প্রেমের কাঁটা’ উপড়ে ফেলতে এমন নৃশংস পথ বেছে নিয়েছেন তিনি।পুলিশ আরও জানিয়েছে, দিনবন্ধু আগে থেকেই মাদক সংক্রান্ত মামলায় জেল খেটেছেন, অর্থাৎ অপরাধ জগতের সঙ্গে তার পুরনো সখ্য রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দিনবন্ধু পলাতক। তবে পুলিশ হাত গুটিয়ে বসে নেই। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে দিনবন্ধুর বাবা-মাকে আটক করা হয়েছে।





অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং দিনবন্ধুকে ধরতে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে। বিয়ের আনন্দকে বিষাদে ডুবিয়ে দেওয়া এই ঘটনাটি প্রমাণ করল, জেদ আর হিংসে একটি সুন্দর মুহূর্তকে নিমেষেই তছনছ করে দিতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম