ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

জেকের উদ্দিন সম্রাটের টেলিভিশন প্রকৌশল নিয়ে নতুন বই 'ডিজিটাল সম্প্রচার' প্রকাশিত

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০২:০৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০২:৪০:৫৩ অপরাহ্ন
জেকের উদ্দিন সম্রাটের টেলিভিশন প্রকৌশল নিয়ে নতুন বই 'ডিজিটাল সম্প্রচার' প্রকাশিত
বাংলা ভাষায় টেলিভিশন সম্প্রচারের খুঁটিনাটি থেকে অনলাইন বা ডিজিটাল মাধ্যম, আইপি টিভি, ওটিটি, সামাজিক মাধ্যম এবং সর্বশেষ এআইসহ প্রযুক্তির নানান বিষয় নিয়ে প্রকাশিত হলো ‘ডিজিটাল সম্প্রচার।’সহজবোধ্য ভাষায় সম্প্রচার কৌশলের কারিগরী নানান দিক তুলে ধরে বইটি লিখেছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি’র সম্প্রচার ও বার্তা পরিচালক জেকের উদ্দিন সম্রাট।



অমর একুশে বইমেলাকে সামনে রেখে বইটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইমেলার শুরুর দিন থেকে সমৃদ্ধ এই বইটি পাওয়া যাবে ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে। এ ছাড়াও রকমারি ডট কমসহ বিভিন্ন অনলাইন বুক স্টোরেও পাওয়া যাচ্ছে ডিজিটাল সম্প্রচার।




বাংলা ভাষায় সম্প্রচার কৌশল নিয়ে বই বিরল বা নেই বললেই চলে। টেলিভিশন সম্প্রচার প্রকৌশলী হতে আগ্রহী শুধু নয় কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রচার, ভিডিওগ্রাফির বিভিন্ন কারিগরী দিকসহ এআইসহ বিভিন্ন আধুনিক কৌশলও লেখক খুব প্রাঞ্জল ভাষায় বইটিতে উপস্থাপন করেছেন। যা টেলিভিশন, ফিল্ম ওি মিডিয়া স্টাডিজ এর শিক্ষার্থীদের যেমন কাজে লাগেবে, তেমনি প্রতিটি সাধারণ ব্যবহারকারী ও সম্প্রচারে আগ্রহীদের হ্যান্ডবুক হিসেবে কাজে লাগবে।




ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক জহিরুল আবেদিন জুয়েল বলেন, বাংলাদেশে সম্প্রচার কৌশল বা এ ধরনের কারিগরী বিষয়ে যারা পড়াশোনা করেন তারা সাধারণত ইংরেজি ভাষায় প্রকাশিত বিদেশি বই পাঠ্য হিসেবে ব্যবহার করেন। মাতৃভাষা বাংলায় এ ধরনের বই নেই বললেই চলে। ডিজিটাল সম্প্রচার বইটি মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীদের যেমন পাঠ্য সহায়ক হিসেবে ব্যবহার হবে তেমনি সাধারণ কনটেন্ট ক্রিয়েটর এমনকি সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের জন্যও বইটি দারুণ কাজে লাগবে।




ডিজিটাল সম্প্রচার বইয়ের লেখক জেকের উদ্দিন সম্রাট বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কারিগরী দক্ষতা এবং জ্ঞানের সমন্বয়ে বইটি লেখা। আমার মনে হয়েছে বাংলা ভাষায় জটিল এই বিষয়টির সহজ উপস্থাপন করা প্রয়োজন। এ কারনে খুব সাধারণ ও সহজবোধ্য ভাষায় সবার জন্য বইটি
লিখেছি। আশা করি প্রতিটি মুহুর্তে সম্প্রচার প্রকৌশলী, কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে প্রতিটি পাঠকের বইটি কাজে লাগবে।



উল্লেখ্য, বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার অঙ্গনের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জেকের উদ্দিন সম্রাট। দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও সম্প্রচারের নেতৃত্ব দিয়ে আসছেন। আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দেশের টেলিভিশন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি মাই টিভি বাংলাদেশ-এর নিউজ, ব্রডকাস্ট ও আইটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?