ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০২:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০২:৩৫:১৬ অপরাহ্ন
দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গুঞ্জন চলছিল। এবার সেই বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিল গেটস। গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) তিনি স্বীকার করেছেন যে, দুই রুশ নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না বলেও দাবি করেছেন বিল গেটস।গত মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। 




সংবাদসংস্থা রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এপস্টিনের মতো একজন দণ্ডিত অপরাধীর সঙ্গে যোগাযোগ রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়াকে তিনি একটি ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করেছেন। সভায় গেটস বলেন, আমার ভুলের কারণে অন্য যারা এই বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।


সম্পর্কের কথা স্বীকার করলেও তিনি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না দাবি করে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি। বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার এমন কিছু ছবিও ছিল, যেখানে তাকে কিছু নারীর সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অবশ্য ছবিতে সেই নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল। গেটস এর আগে বলেছিলেন, এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক কেবল দাতব্য কাজসংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার সঙ্গে দেখা করাটা ভুল ছিল।



গেটস ফাউন্ডেশনের কর্মীদের বিল গেটস বলেন, ওই সব ছবি বৈঠকের পর এপস্টিনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল। আমি পরিষ্কার করে বলছি, আমি কখনও ভুক্তভোগী বা তার (এপস্টিন) চারপাশের নারীদের সঙ্গে কোনও সময় কাটাইনি।
গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গেটস কর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত এক সভায় অংশ নিয়েছিলেন এবং এপস্টিন ফাইল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ