ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৩:৩২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৩:৩২:১৭ অপরাহ্ন
কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা
ফরিদপুর শহরের গোয়ালচামটে বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙানোকে কেন্দ্র করে জুয়েল মোল্যা (৩৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মোল্যাবাড়ী সড়কের বিহারী কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।নিহত জুয়েল মোল্যা ওই এলাকার মৃত মনিরুদ্দিন আনসারির ছেলে।




এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী ভাঙ্গারী ব্যবসায়ী সরফরাজ শেখের স্ত্রী মনি বেগম জুয়েল মোল্যাদের বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য দড়ি টাঙাতে যায়। এসময় তাকে বাধা দিলে এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হামলায় নিহত জুয়েলের ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী সোহেল মোল্লা (২৪) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাধা দিতে গিয়ে তাদের মা রোকেয়া বেগমও আহত হয়েছেন বলে জানা গেছে।



ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাঙারি ব্যবসায়ীর পরিবারের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রী মনি বেগমকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা