ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সড়কে বিধ্বস্ত অর্থবাহী বিমান, হতাহতদের ছেড়ে পড়ে থাকা নোট সংগ্রহে ছুটল মানুষ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৯:৪৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৯:৪৭:৩৭ পূর্বাহ্ন
সড়কে বিধ্বস্ত অর্থবাহী বিমান, হতাহতদের ছেড়ে পড়ে থাকা নোট সংগ্রহে ছুটল মানুষ
বলিভিয়ার রাজধানীর কাছে মহাসড়কে একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, বিমানটি দেশটির নগদ নতুন অর্থের নোট বহন করছিল। দুর্ঘটনায় মহাসড়কে প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, নোট মাটিতে ছড়িয়ে পড়ে এবং কমপক্ষে ১৫ জন নিহত হন।




শনিবার (২৮ ফেব্রুয়ারি) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লা পাজের বিমানবন্দরের কাছে মহাসড়কে নিহতরা ওই বিমানের আরোহী ছিলেন নাকি ক্ষতিগ্রস্ত গাড়িগুলোতে ছিলেন তা স্পষ্ট করেননি দেশটির অগ্নিনির্বাপক প্রধান পাভেল টোভার। তবে তিনি জানিয়েছেন, আহতদের সংখ্যাও অনেক বেশি।



সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, লা পাজের সংলগ্ন এল আল্টো শহরে বিমানটি যানবাহনে ধাক্কা দেয় এবং পরে একটি খোলা মাঠে গিয়ে থামে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল তা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে আরও দেখা গেছে, লোকজন নোট সংগ্রহের জন্য ছুটে আসছে এবং নোট সংগ্রহ নিয়ে রীতিমতো দাঙ্গা বেধে গেছে। ওই লোকজনদের ছত্রভঙ্গ করতে পুলিশের তৎপরতাও দেখা যায়।





প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বিমানের ধ্বংসাবশেষ এবং রাস্তায় মৃতদেহ ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ১৫টি গাড়িও। পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে বিমানের আগুন নেভাতে সক্ষম হন। বিমানটি ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান, যা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট পরিবহন করছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা