ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস ইসলামপন্থি রাজনৈতিক দলগুলোর নীতিগত অবস্থান পরিষ্কারের আহ্বান টিআইবির ঋণের ৫০ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার বাস্তব চিত্র জানলে এই ব্রিজ উদ্বোধন করতেই আসতাম না: প্রতিমন্ত্রী ফরহাদ কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎমামা আটক প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি গভীর রাতে কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে খুন টাকা ছাপানোর অভিযোগ গালগল্প: অর্থ উপদেষ্টা কক্সবাজারে বারবিকিউ খেয়ে ৩০ পর্যটক হাসপাতালে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল থাইল্যান্ডে বাসে ট্রেনের ধাক্কায় আগুন, নিহত ৮ কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে: প্রধানমন্ত্রী আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি গাজা সিটিতে হামলায় হামাসের সামরিক প্রধান নিহতের দাবি ইসরায়েলের বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট ‘শেখ মুজিব ফারাক্কা প্রকল্প চালুর অনুমতি দেওয়ার পরই দেশের ক্ষতি হতে থাকে’  বিপর্যয়ের মুখে লিটনের সেঞ্চুরি পদ্মায় মিলল কাপাসিয়ায় ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ

দিনে করেন ভিক্ষা, ধরা পড়তেই মিলল বিলাসবহুল গাড়িসহ সম্পদের পাহাড়

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:০৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:০৪:২৫ পূর্বাহ্ন
দিনে করেন ভিক্ষা, ধরা পড়তেই মিলল বিলাসবহুল গাড়িসহ সম্পদের পাহাড়
রমজান মাসে ব্যাপক ভিক্ষাবিরোধী অভিযানের অংশ হিসেবে তিনটি বিলাসবহুল গাড়ির মালিক এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। মানুষের কাছে অর্থ চেয়ে বিপুল সম্পদ গড়ে তোলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তিনি। খবর খালিজ টাইমস।



গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি জনসাধারণের সহানুভূতির অপব্যবহার করতেন। দিনের আলোতেই তিনি তার ‘ভিক্ষার শিফট’ শেষ করতেন এবং ক্লান্ত-পরিশ্রান্ত চেহারা বদলে সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে বিলাসবহুল গাড়িতে বসে সেখান থেকে চলে যেতেন।



মানুষের আবেগ প্রভাবিত করতে বিশেষ কৌশল ব্যবহার করতেন এই ‘ভিক্ষুক’। মনগড়া গল্প ও সুচারুভাবে সাজানো মানবিক বিবরণ উপস্থাপন করে মানুষকে ধোঁকা দিতেন তিনি। পুলিশের সাসপেক্টস অ্যান্ড ক্রিমিনাল ফেনোমেনা ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার আল শামসি জানান, গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই ভিজিট ভিসায় আরব আমিরাতে প্রবেশ করেছে। আমিরাতি নাগরিক ও প্রবাসীদের উদারতার সুযোগ নিতে তারা বিশেষভাবে রমজান মাসকেই বেছে নিয়েছে।





অভিযানের সময় ভিক্ষুকদের কাছ থেকে হাজার হাজার দিরহাম সমপরিমাণ বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, এক ব্যক্তি ২৫ হাজার দিরহাম সংগ্রহ করার পরও ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছিলেন, অথচ ওই অর্থ তার জীবনধারণ বা নিজ দেশে ফেরার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট ছিল।


সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, দেশটিতে এককভাবে ভিক্ষাবৃত্তি করলে ৩ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে। আর সংগঠিত ভিক্ষাবৃত্তি চক্র পরিচালনা বা এ উদ্দেশ্যে বিদেশ থেকে লোক নিয়োগ করলে ৬ মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে।


রমজানের প্রথম সপ্তাহেই বিভিন্ন দেশের অন্তত ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস