ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী

চাঁদপুরে আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:০৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:০৫:৪০ পূর্বাহ্ন
চাঁদপুরে আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুন্সিরহাট বাজারে ঢাকা-বাবুরহাট রুটে চলাচলকারী জৈনপুর পরিবহনের একটি বাসে প্রথমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আরও দু’টি বাসে আগুন ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে হঠাৎ করেই একটি বাসে আগুন জ্বলে উঠে। ওই সময় মুহূর্তেই পাশের আরও দু’টি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণ এবং অপর দু’টি আংশিক পুড়ে গেছে। ঘটনার সময় বাসগুলোয় কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।






তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মতলব দক্ষিণ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে।





মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে জৈনপুর বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স