ঢাকা , শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ , ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোন চা পান করবেন ইফতারের পর রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই ট্রাক বাড়ির ওপর, আহত ৩ আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বাড়তে পারে দিনের তাপমাত্রা চাঁদপুরে আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস দিনে করেন ভিক্ষা, ধরা পড়তেই মিলল বিলাসবহুল গাড়িসহ সম্পদের পাহাড় সড়কে বিধ্বস্ত অর্থবাহী বিমান, হতাহতদের ছেড়ে পড়ে থাকা নোট সংগ্রহে ছুটল মানুষ কাপড় শুকানোর দড়ি টাঙানো নিয়ে দ্বন্দ্ব, যুবককে পিটিয়ে হত্যা মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর মির্জা ফখরুল ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে নতুন সরকার মোবাইল কিনে না দেয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে কিশোরের আত্মহত্যার চেষ্টা ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যার ঘটনায় আটক ৪ সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ একমাত্র মেয়েকে নিয়ে জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস জেকের উদ্দিন সম্রাটের টেলিভিশন প্রকৌশল নিয়ে নতুন বই 'ডিজিটাল সম্প্রচার' প্রকাশিত বরের সামনেই কনেকে গুলি করল প্রত্যাখ্যাত প্রেমিক রোজায় শক্তিশালী থাকতে কী করবেন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই ট্রাক বাড়ির ওপর, আহত ৩

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ১০:০৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ১০:০৮:১৪ পূর্বাহ্ন
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই ট্রাক বাড়ির ওপর, আহত ৩
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক রেললাইনের পাশের একটি বাড়ির ওপর পড়ে গেছে। এ সময় ওই বাড়ির তিনজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে ওঠার পর ট্রাকটি সেখানে আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরই মধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি শাটল ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি খানিক দূরে ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।


কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। এ দুর্ঘটনায় বাড়িতে শুয়ে থাকা তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোন চা পান করবেন ইফতারের পর

কোন চা পান করবেন ইফতারের পর