ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় ইয়াবা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৫:২৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৫:২৭:০০ অপরাহ্ন
এখন গ্রামের চায়ের দোকানেও বিক্রি হয় ইয়াবা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, একসময় দেশে মাদক বলতে ফেনসিডিলকে বোঝানো হতো। কিন্তু বর্তমানে সেই জায়গা দখল করেছে ইয়াবা। ইয়াবার বিস্তার এতটাই বেড়েছে যে এখন গ্রামের চায়ের দোকানেও এটি বিক্রি হচ্ছে। প্রশাসন আন্তরিক না হলে এসব নির্মূল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মাদকের ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা জরুরি। মাদক নিয়ন্ত্রণ করা না গেলে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘মাদক ও সন্ত্রাস পরগাছার মতো। পৃষ্ঠপোষকতা ছাড়া এগুলোর বিস্তার ও টিকে থাকা সম্ভব নয়। যে দল ক্ষমতায় থাকে, তাদের কিছু অসাধু লোকের পৃষ্ঠপোষকতায় এসব বাড়ে।’

তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে মাদক ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি। এ বার্তা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা