ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

গাছের মগডালে নারী, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০২:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:৩০:৫০ অপরাহ্ন
গাছের মগডালে নারী, ফায়ার সার্ভিসের ২ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার
মা ও দুই ভাইয়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে গাইবান্ধা সদরে মালতি বেগম (৩০) নামের এক নারী গাছের মগডালে উঠে দুই ঘণ্টা অবস্থান করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে জীবিত উদ্ধার করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর গ্রামের শুক্কুর মোড় এলাকার আব্দুল মান্নানের মেয়ে মালতি বেগম পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। সাত বছর বয়সী সন্তানকে নিয়ে দীর্ঘদিন আগে স্বামী তাকে রেখে চলে গেলে তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে আসছিলেন। রোজার আগে বাড়িতে ফিরে আসার পর থেকেই বড় ভাই, ছোট ভাই ও মা প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।





অতিরিক্ত মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে শনিবার দুপুরে রাগের মাথায় মালতি গাছের মগডালে উঠে পড়েন। এতে এলাকার মানুষ ভেবে বসে তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। পরে ছোট ভাই আরিফুল ফায়ার সার্ভিসে ফোন করলে তারা এসে প্রায় দুই ঘণ্টা পর মালতিকে নিচে নামিয়ে আনেন।উদ্ধারের পর মালতি বেগম অভিযোগ করে বলেন, মা আর দুই ভাই প্রায়ই মারধর করে, বাজে কথা বলে। এসব সহ্য করতে না পেরে গাছে উঠেছিলাম। কিন্তু আমাকে পাগল প্রমাণ করতে তারা ফায়ার সার্ভিসকে ফোন দেয়। আমি সুস্থ আছি, আমি পাগল নই।




ছোট ভাই আরিফুল জানান, মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় তাকে কিছুটা শাসন করা হয়েছিল। পরে মনে হয়েছে ও আত্মহত্যা করতে পারে সেজন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে।স্থানীয় রাজিব বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম মেয়েটি পাগল হয়ে গাছে উঠেছে। পরে জানতে পারলাম পরিবার থেকেই তাকে নির্যাতন করা হচ্ছে।রামচন্দ্রপুর ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর রহমান আতিক বলেন, মেয়েটি জানিয়েছে তাকে নির্যাতন করা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।



গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, ছোট ভাইয়ের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি মানসিকভাবে চাপের মধ্যে থাকলেও পাগল নন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল