ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৩৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৩৭:১৪ পূর্বাহ্ন
শরণখোলায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত
বাগেরহাটের শরণখোলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন- মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম মাসুম। তিনি উপজেলার খুড়িয়াখালি গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি বিএনপি কর্মী ছিলেন। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামিনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা জানান, আরিফুল ইসলাম মাসুম রাত আটটার দিকে শ্বশুরবাড়ি থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে স্থানীয় আফজাল বয়াতি ও বারেক শরীফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে মারধর করে।
 



সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, তারাবির নামাজের পরে মাসুমকে মারধর করে আটকে রেখেছে এমন খবর পাই। পরে স্থানীয় তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও স্থানীয় সাউথখালী ইউনিয়ন জামায়াতের নেতাদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার পর অসুস্থ অবস্থায় মাসুমকে দুই -তিন জন ধরে আমাদের কাছে নিয়ে আসে। তার কাছে ঘটনা জানতে চাইলে হঠাৎ বমি করে। তাৎক্ষণিক শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। এক পর্যায়ে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
 



তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দুই দফায় হামলার ঘটনা ঘটে। জামায়াত ও বিএনপির উভয়পক্ষের লোকজন আহত হয়।  ওই ঘটনার জের ধরে জামায়েত কর্মীরা মাসুমকে ধরে মারধর করে। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।



 
ওসি মো. সামিনুল হক জানান, একটি হামলার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সোমবার বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত  সম্পন্ন হবে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ