ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৪২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৪২:৩৯ পূর্বাহ্ন
এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা
রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অংশে সোমবার (২ মার্চ) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমে ক্ষেপণাস্ত্র ছুড়ে। এরপরেই লেবাননে মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল। খবর এনডিটিভির। 


ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রজেক্টাইল ফায়ারের জবাবে ইসরায়েলি ফোর্স সন্ত্রাসী সংগঠনটির স্থাপনা লক্ষ্য করে লেবাননজুড়ে হামলা শুরু করেছে। এর আগে ইসরায়েলে হামলা চালানোর কথা স্বীকার করেছে হিজবুল্লাহ। তাদের পক্ষ থেকে বলা হয়, খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে, লেবানন এবং এর জনগণের প্রতিরক্ষার জন্য ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তির পর এই প্রথম ইসরায়েলে হামলা চালানোর কথা জানালো হিজবুল্লাহ। 




লেবানন-সিরিয়া-গাজা-ইয়েমেনে সামরিক অভিযান চলবে, হুঁশিয়ারি ইসরায়েলেরলেবানন-সিরিয়া-গাজা-ইয়েমেনে সামরিক অভিযান চলবে, হুঁশিয়ারি ইসরায়েলেরলেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননজুড়ে হামলা শুরু করেছে ইসরায়েল। প্রথমে বৈরুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েলের ওপর হামলা দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক। হিজবুল্লাহর নাম উল্লেখ না করে সালাম বলেন, তার সরকার দুর্বৃত্তদের থামাতে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার