ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন
ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এই ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সেনাপ্রধান আব্দুলরহিম মৌসাভিসহ বেশ কয়েকজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন।এদিকে হামলা শুরু হওয়ার পর থেকেই স্যোশাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন হলিউড তারকারা।সংগীতশিল্পী জ্যাক হোয়াইট বলেন, একজন প্রেসিডেন্ট যখন যুদ্ধ ঘোষণা করেন, তখন সেই পদ্ধতি ও বক্তব্য অত্যন্ত সমালোচনাযোগ্য। গাজা পুনর্গঠনে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ উদ্যোগ নিয়েও মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করেন তিনি।হোয়াইট নিজের পোস্টে ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন। 




অভিনেতা জন কুসাক তার পোস্টে লেখেন, এই যুদ্ধ শুরু করা সরকারের মনোযোগ অন্য বিষয়ের থেকে সরাতে সাহায্য করছে। অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, এটা সত্যিই ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’। 



কমেডি তারকা রোজি ও’ডোনেল লিখেছেন, তিনি (ট্রাম্প) সব সময় মিথ্যা বলেন। এই তারকা মনে করিয়ে দেন, ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তার নির্বাচনি প্রতিশ্রুতির বিপরীত। তিনি ট্রাম্পের পুরোনো বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেখান যে, তিনি শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা