ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী লিটারে তিন টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সাথে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাত জেলায় নতুন পুলিশ সুপার একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে: প্রধানমন্ত্রী মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৪৮:৩৭ পূর্বাহ্ন
ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান
ইরানের রাজধানী তেহরানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চার সপ্তাহব্যাপী চলতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে তেহরানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। দেশটির স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় পশ্চিম তেহরানের শহীদ বাঘেরি আবাসিক কমপ্লেক্সে বেশ কয়েটি বিশাল বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া দেশটির প্রায় সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। 





নুর নিউজ বলছে, তেহরানের পশ্চিম ও পূর্বের বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণ হচ্ছে। এদিকে মার্কিন সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ইরানের এক হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। 
ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির সদরদপ্তর, কন্ট্রোল সেন্টারসহ তেহরানের বহু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।দেশ দুইটির যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া খামেনির জামাতা, নাতি, কন্যা এবং পুত্রবধূও হামলায় নিহত হয়েছেন। 




ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্পইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্পএ ছাড়া ইরানের সাবেক প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ বহু কর্মকর্তা এবং কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে এখন টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী