ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৫১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৫১:২৭ পূর্বাহ্ন
অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক
সৌদি আরবে ওমরা করতে গিয়ে ফেরার সময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ফ্লাইট স্থগিত থাকায় জেদ্দায় আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে রোববার (১ মার্চ) দিবাগত রাতে তিনি নিরাপদে বাংলাদেশে ফেরার বিমানে উঠেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।ফেসবুক পোস্টে তিনি লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠলাম। ইনশাআল্লাহ, আজ (সোমবার) সকালে ঢাকায় অবতরণ করব।



‘গত ২৪ ঘন্টা ধরে যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন এবং প্রচুর দোয়া করেছেন তাদের ধন্যবাদ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়ি নিয়ে যান।এর এগে সব আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকুর রহিমের। আর ঠিক সেদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা দিয়েও যুদ্ধ পরিস্থিতির কারণে আবার জেদ্দায় ফিরে যেতে হয়েছে মুশফিককে।




জাতীয় দলের এই তারকার সঙ্গে সেখানে আরও অনেক বাংলাদেশি আটকা পড়েছিলেন। দেশে ফেরা নিয়ে শঙ্কার কথা জানিয়ে গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন মুশফিক। তিনি লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।’




সাবেক এই অধিনায়ক আরও লিখেন, ‘এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি। এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারবো, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।’তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রোববার জানিয়েছিলেন, মুশফিকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। সোমবার দেশে ফিরতে পারেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।



ক্রীড়া প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ