ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৩:৫৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৩:৫৪:০০ অপরাহ্ন
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে মৌখিকভাবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তারা রাজি হলে প্রথম অধিবেশনে শপথ হবে।সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে তারাই সংসদ সদস্য হিসেবে যোগদান করবে। সংবিধানে সংস্কার পরিষদ নামে কিছু নাই। সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ নিয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতেই পারে।



তিনি আরও বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে। তার আগে সংবিধানে নাই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব না।স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান সাংবিধানিক রীতি। কেউ রাষ্ট্রপতির ভাষণ না চাইলে সেটা তাদের কথা বলার অধিকার। তিনি আরও বলেন, ১৩৩টি অধ্যাদেশই সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে সংসদে তোলা হবে। সেগুলোর বাস্তবায়ন সংসদে আলোচনার বিষয়।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার